Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

অদম্য সাহসী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা যৌন হয়রানি নির্মূলকরন নেটওয়ার্ক এর উদ্যোগে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন (গাইড হাউজ) সভা কক্ষে  অদম্য সাহসী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বুধবার (১০ অক্টোবর) বিকেলে জেলা যৌন হয়রানি নির্মূলকরন নেটওয়ার্ক মৌলভীবাজারের আহবায়ক রাশেদা বেগমের সভাপতিত্বে ও  যৌন হয়রানি নির্মূলকরন নেটওয়ার্ক মৌলভীবাজারের সদস্য মাধুরী মজুমদারের পরিচালনায় সম্মাননা অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শাহজালাল,পুলিশ সুপার। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার জিল্লুল হক , প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, নুরজাহান সুয়ারা।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদকি নজরুল ইসলাম মুহিব, খালেদ চৌধুরী, এডভোকেট শামসুন্নাহার, ফাতেমা জহুরা বিউটি, সাফেকা বেগম, আজাদুর রহমানসহ শিক্ষক , শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ  ।
বাল্য বিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখার জন্য শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী ও বাহারমর্দন জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, বাল্য বিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরন করবে ।

2

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X