Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে একাডেমিক ভবনের উদ্বোধন ও পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের ইংলিশ ভার্সন অনুমোদিত জিরেনিয়াম স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজার-শমসেরনগর রোডস্থ মাতারকাপন এলাকায় বিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর জালাল আহমদ জনি’র পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন ও সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের রেক্টর আজিজ আহমদ কিবরিয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা প্রতিষ্টানের নিজস্ব ব্যয়ে নির্মিত ৩তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X