Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মযাদা ও বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে বিভিন্ন স্কুল-কলেজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। সকালে প্রভাতফেরী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শুরুতে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, মৌলভীবাজার প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, রেড ক্রিসেন্ট, সাংস্কৃতিক জোট, পাবলিক লাইব্রেরী, গণ গ্রন্থাগার, রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিকও সাংস্কৃতিক সংগঠন গুলো। রাতে শিশুরা হাতে প্ল্যাকার্ড, লাল সবুজের পতাকা বহন করে শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা জানায় ভাষাশহীদদের প্রতি।
সকালে প্রভাত ফেরির পর থেকে স্কুল কলেজ, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্থানীয় সরকারী স্কুল প্রাঙ্গনের শহীদ মিনার স্থলে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান করে।
এ দিকে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে শিশু একাডেমী ও জেলা গ্রন্থাগারের উদ্যোগে কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, ছড়া পাঠের আসর অনুষ্ঠিত হয়। রাতে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X