Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর গঠনের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) কে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর” রূপান্তরের দাবিতে বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিআরডিবি কর্মচারী সংসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের জেলা সভাপতি জাহিদা বেগম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছায়েদুল হক চৌধুরী’র পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছবি রাণী দে, বিমান রায়, বিশ্বজিৎ দত্ত, আবুল কালাম আজাদ, রাশেদুল ইসলাম ও স্বপ্ন রায় প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X