কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুরে এরেঙ্গা বাজারে সোমবার (৮ এপ্রিল) রাতে বারুনী মেলায় প্রকাশ্যে জুয়ার আসর বসলে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর ভেঙে দিয়েছে । এ সময় জুয়ার সরঞ্জামাধীসহ জুয়াড়ি আবুল হোসেনকে আটক করে পুলিশ। এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই আব্দুস শহীদ বলেন, আটককৃত জুয়াড়ি আবুল হোসেন ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। উল্লেখ্য যে, মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন জায়গায় বারুনী মেলা চলছে। বারুনী মেলাকে কেন্দ্র করে কিছু পেশাদার জুয়াড়িরা জুয়ার আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ কমলগঞ্জে বারুনী মেলায় এক জুয়াড়ি আটক







