Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

এসএসসিতে মৌলভীবাজারে পাশের হার ৬৯.৫৭%, জিপিএ ৬৩৮

স্টাফ রিপোর্টারঃ এসএসসি পরীক্ষা এবছর মৌলভীবাজারে জেলায় মোট পাশের হার ৬৯ দশমিক ৫৭ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। সোমবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার জেলায় জিপিএ ৫ পেয়েছেন ৬৩৮জন পরীক্ষার্থী।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসিতে এবছর মৌলভীবাজার জেলায় অংশ নিয়েছে ২৪ হাজার ৬শত ৮৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯ হাজার ৯শত ৮৭জন আর মেয়ে ১৪ হাজার ৭শত ১জন।
মোট কৃতকার্য পরীক্ষার্থী হলো ১৭ হাজার ১ শত ৭৫জন। এর মধ্যে ছেলে ৭ হাজার ১শত ৫৬জন। জিপিএ ৫ পেয়েছেন ২৯৭ জন। আর মেয়ে পাশ করেছেন ১০ হাজার ১৯ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৪১জন।
বিষয়টি মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X