Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ায় ফ্রি চক্ষু শিবির

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া জেলার বৃহত্তম সাহিত্য সংগঠন হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগতীয় রোববার দিনব্যাপি ফ্রি চক্ষু শিবির সম্পন্ন হয়।
চক্ষু শিবিরে বিভিন্ন এলাকার প্রায় ১ হাজার ২’শ রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ৭৮ জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন করা হয়।
সংগঠনের সভাপতি সাহিত্যিক ও শিক্ষক এম এস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, হাকালুকি যুব সাহিত্য পরিষদের উপদেষ্ঠা ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভুকশিমইল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবুল মনসুর, শিক্ষানুরাগী মইনুল ইসলাম সোহাগ, শিক্ষক শফিকুর রহমান ও সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X