Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উইফর বাংলাদেশ

স্টাফ রিপোর্টার::we for bd

বিগত কয়েকদিন যাবত ডেঙ্গু আতঙ্কে আতঙ্কিত সারা দেশ। এমনকি ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজার।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা এই শ্লোগানে আয়োজিত সামাজিক সংগঠন উই ফর বাংলাদেশের দুদিনব্যাপি কর্মসূচি মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১০ টায় জেলা পরিষদ কার্যালয় থেকে প্রথম দিন কর্মসূচি শুরু হয়।

এসময়, মৌলভীবাজার জেলা পরিষদ প্রাঙ্গনে মশক নিধন ও পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অজিজুর রহমান ।

এ অবস্থায় তিনি বলেন, ডেঙ্গ প্রতিরোধে আমাদের আরোও সচেতন হতে হবে। পরিচ্ছন্ন শহর নিশ্চিত করতে সকলকে এক সাথে কাজ করতে হবে । সবাইকে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে।

এসময়, জেলা পরিষদ থেকে উই ফর বাংলাদেশকে দুটি ফগার মেশিন দেওয়া হয় । উই ফর বাংলাদেশের সভাপতি শাহ ফাহিম এর পরিচালনায় জেলা পরিষদ থেকে ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ, চাদঁনীঘাট বাস ট্রেন্ড, মসজিদ, দোকান এর পিছনে, বাসার ড্রেইন, জগন্নাথপুর পেট্রল পাম্প এছাড়া শহরের অন্যান্য গুরুত্বপূর্ন জায়গায় কার্যক্রম সংগঠিত হয় । উক্ত কর্মসূচিতে উই ফর বাংলাদেশের প্রায় ২০ জন  সদস্য উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X