Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা,মৌলভীবাজারের আয়োজনে এতিম শিশুদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দত্তগ্রাম,রাজনগরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত ক্বারী ফরিদ উদ্দিন মাদরাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়।১২.৩০ মিনিটে ক্যাম্প উদ্ভোধন করেন মৌলভীবাজারের সিভিল সার্জন শাহজাহান কবীর চৌধুরী। সংস্থার সাধারণ সম্পাদক মান্নান আহমেদ এর সঞ্চালনায় ডা.এ.কে.জিল্লল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ,সাধারণ সম্পাদক সোহেল আহমদ, এতিমখানার প্রতিষ্টাতা সুপার মওলানা নজরুল ইসলাম, উপজেলা নার্সিং সুপারভাইজার নজরুল ইসলাম, শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ কাজী সিরাজুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মোজাহিদ সাব্বির প্রমুখ। স্বাস্থ্য সেবা প্রদান করেন ডা.এ.কে.জিল্লল হক, মিজানুর রহমান ও শামীম হোসাইন। মেডিকেল ক্যাম্পে প্রায় ৬০ জন এতিম শিশুকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X