Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

বাংলাদেশ মহিলা সমিতি ফ্রান্স এর কমিটি গঠন

ফ্রান্স প্রতিনিধিঃ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী নারীদের সংগঠন বাংলাদেশ মহিলা সমিতি ফ্রান্সের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সর্বসম্মতিক্রমে শিউলিকে সভাপতি ও হেপি রহমান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়। এসময় নবগঠিত কমিটির সভাপতি শিউলি , সাধারণ সম্পাদক হেপি রহমান , শরীফা আলম , তানিয়া বেগম ও রুমানা রহমান বক্তব্য রাখেন। গ্রামীণ ও অসহায় নারীর কর্মসংস্থান, নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা, নারীকে ‘বাঁচতে শেখা’ এ সংগঠনের মাধ্যমে করার চেষ্টা করবেন বলে জানান বক্তারা। তারা বলেন প্রবাসে বিশেষ করে ইউরোপে নারীরা অনেকটাই সাবলম্বী তার কারণ হচ্ছে পরিবেশ , উন্নত নীতিমালা ও নারীদের সুরক্ষা। বাংলাদেশে সরকারের পাশাপাশি নারীদের উন্নয়নে বিত্তশালী ও সচেতন সমাজকে এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। তারা বলেন নারীদের অধিকার আদায়ের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে প্রবাসে বসবাসরত সাবলম্বী নারীদের এগিয়ে আসা দরকার। আগামী দুই মাসের মধ্যে সংগঠনের কর্মপরিকল্পনা প্রকাশ ও অভিষেক অনুষ্ঠান করা হবে বলে জানান তারা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X