Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে রোটারেক্ট ক্লাব মিড টাউনের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালন করেছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন। এ উপলক্ষে বুধবার সকালে মৌলভীবাজারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফুড এইড-২০১৯ নামে প্রোগ্রাম অনুষ্টিত হয়। রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন এর সভাপতি শিহাবুর রহমানের সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ সানি আহমেদ এর সঞ্চালনায় পথশিশু এবং দরিদ্র মানুষের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন- আব্দুস সামাদ খান, সৈয়দ ফারাবি আহমেদ, সুহানুর রহমান জয় ও আল হাদী সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X