Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে ফের শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে অতিথিরা কেক কাটেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলেগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সুয়েব), জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মোজামেল হক রাব্বী, তাতীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X