Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার পৌর শহরের পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল রোড ও টিসি মার্কেট এলাকায় ন্যায্য মূল্যে পিঁয়াজ বিক্রির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় অভিযান চালায়। শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এসময় মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রয় করার অপরাধে পৌর শহরের পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স সালাউদ্দিন ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন, মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম রোকেয়া চৌধুরী ও মডেল থানার পুলিশ ফোর্স।
এদিকে ক্রেতাদের অভিযোগ, মূল্যতালিকায় প্রতি কেজি ১৪৫ টাকা বিক্রি কথা লেখা থাকলেও তা বিক্রি হচ্ছে ২’শ টাকায়। ভোক্তা অধিকারের লোকেরা বাজার থেকে চলে গেলে এক ফালে দাম বেড়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, জেলার অন্যান্য উপজেলায়ও একই অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X