Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে সোমবার দুপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দূর্নীতি দমন কমিশন (দুদক) এর যৌথ উদ্যোগে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল কাদির মাহমুদ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আলম, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের সহকারী পরিচালক এরশাদ আলী, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক এডভোকেট আখলাকুল আম্বিয়া, মুক্তিযোদ্ধা ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এস এম মুজিব, নারী নেত্রী নুরজাহান সোয়ারা, এস এম উমেদ আলী, ফয়ছল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শিক্ষক, শিক্ষার্থী সহ সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X