Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ফলাফল প্রকাশ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার এডুকেশন সোসাইটি কর্তৃক পরিচালিত মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ২০১৯ সালের ৩য় সেমিষ্টার পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ ২৪ ডিসেম্বর মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
প্রিন্সিপাল মাওঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ সামছুল ইসলাম তরফদার। এতে বক্তব্য রাখেন মাওঃ মশিউর রহমান, ব্যবসায়ী মোক্তাদির হোসাইন, মাওঃ আব্দুল আলী ও হাসান আহমদ খান। বক্তারা উক্ত মাদরাসার উন্নতি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নৈতিক শিক্ষার মান উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

মাওঃ হাসান চৌধুরীর সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন বশর আলী খান, আফজালুর রহমান, শিক্ষক মাওঃ আব্দুল হক, জহিরুল ইসলাম, আবু বকর, নাজিম উদ্দিন, সাইফুর রহমান চৌধুরী, আবির মনজুর, রোকশানা বেগম, কুলসুমা বেগম, সৈয়দা ফাহমিদা হক প্রমুখ।

ফলাফল ঘোষণা করেন মাওঃ আসিকুর রহমান। মোট পরীক্ষার্থী ছিল ১৮৭, উত্তীর্ণ হয়েছে ১৬৯। মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল আলী।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X