Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

ধানক্রয়ে ফঁড়িয়া সিন্ডিকেট ভাঙ্গঁছে

স্টাফ রিপোর্টারঃ সরকারি পর্য্যায়ে খাদ্য বিভাগ থেকে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের কার্য্যক্রম শুরু হওয়াতে ফঁড়িয়া সিন্ডিকেটের জাল ছিন্ন হতে শুরু করেছে। সিন্ডিকেট আরোপিত ধানের ক্রয়মূল্য মণ প্রতি ৫২০ টাকা থেকে ৬২০ টাকায় উন্নীত হয়েছে। তবে প্রান্তিক কৃষকরা এই বাড়তি মূল্যেও ধান ছাড়তে নারাজ।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে- লটারী বিজয়ী কৃষিকার্ড ধারীদের নিকট থেকে বিভিন্ন উপজেলা খাদ্য গোদামের মারফতে সর্বমোট ১১ হাজার ৫শ মেক্ট্রিকটন ধান ক্রয় করা হবে এক হাজার টাকা মণদরে। এলক্ষ্যে গোটা জেলাতে লটারীর মাধ্যমে প্রায় দশ হাজার কৃষি কার্ড ধারী প্রান্তিকচাষী বাছাই করা হয়েছে। প্রতি কৃষক হতে এক থেকে দুই টন ধান সংগ্রহ করা হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, ইতিমধ্যে ৪৩৫ টন ধান ক্রয় সম্পন্ন হয়েছে। তবে ধান ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন অজুহাত খাড়া করে কৃষকদের নিকট থেকে কিছু বাড়তি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X