Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) এর ৬৭৯ তম ওরুস শুরু

ষ্টাফ রিপোর্টারঃ
উপমহাদেশের অন্যতম সাধক হযরত সৈয়দ শাহ্ জালাল (রঃ) এর অন্যতম সহচর হযরত সৈয়দ শাহ্ মোস্তফা শের-ই সওয়ার চাবুকমার (রঃ) এর দুইদিন ব্যাপী ৬৭৯ তম ওরুস মোবারক শুরু হয়েছে।
ওরুস উরুস উদযাপন পরিষদ দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। বুধবার মিলাদ মাহফিল, গরু জবেহের মধ্যে দিয়ে ওরুস শুরু হয়। বৃহস্পতিবার গিলাফ চড়ানো, জিগির আছকার ও শিরনী বিতরণ করা হবে। ওরুস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশিকান ও ভক্তরা সমাগত হয়েছেন। আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ৬৭৯ তম ওরুস শেষ হবে।
ওরুসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি বিদেশী পণ্যের দোকান বসেছে। উরুস ও মেলায় আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X