Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের সোনার বাংলা আদর্শ ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২২ জানুয়ারী বুধবার বিকেলে সদর উপজেলার সরকার বাজার মাঠে উদ্বোধনী খেলার মাধ্যমে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সোনার বাংলা আদর্শ ক্লাবের সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন।
প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট ক্লাবের ক্রিকেটার আবু জায়েদ রাহী।
বিশেষ অতিথি ছিলেন- খালিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু, সিলেট ক্রিকেট সার্পোটার এসোসিয়েশনের সভাপতি সাদিকুর রহমান সুমন, যুক্তরাজ্য প্রবাসী ময়নুল ইসলাম সোহাগ, দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ। এছাড়াও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ৮টি টিম অংশ নিবে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় শেরপুর সবুজ কুড়ি ক্লাব ও সোনার বাংলা আর্দশ ক্লাব।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X