Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে দুস্থ্যদের মাঝে শাড়ি বিতরণ

রাজনগর প্রতিনিধিঃ
রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালি মন্দিরে শতাধিক দুস্থ্য মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কালী বাড়ি দূর্গামন্দির প্রাঙ্গনে কেতকি ভট্রাচার্য্য রঞ্জুর সভাপতিত্বে ও চয়ন দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। এসময় উপস্থিত ছিলেন মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়া, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, রাজনগর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, সাবেক মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছাতির মিয়া ও স্বেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি শামিম আহমদ সহ পূজা কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X