Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

তদন্ত কমিটির মেয়াদ শেষ হলেও প্রকাশ হয়নি প্রতিবেদন

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার পৌর শহরের সেন্টাল রোডের পিংকি ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারের ৩জন সহ ৫ জন পুড়ে মারা যাওয়ার ঘটনায় জেলা প্রশাসনের ও পৌরসভার তরফ থেকে পৃথক পৃথক গঠিত তদন্ত কমিটি’র মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট তানিয়া রহমান বলেন, জেলা প্রশাসক বাহিরে থাকায় সময় মতো প্রকাশ করা যায়নি। প্রতিবেদন প্রস্তুত রয়েছে দু’একদিনের মধ্যে প্রকাশ করা হবে। পৌর কমিটির আহ্বায়ক কমিশনার জালাল আহমদ এর সাথে কথা বলতে চাইলে উনার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে কমিটির অন্য সদস্য কমিশনার মনবীর রায় মঞ্জু বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এই অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কি কারণে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট তানিয়া রহমান বলেন, “তদন্ত কমিটির সদস্যদের সাথে নিয়ে অনুসন্ধানে জানা গেছে বিদ্যুৎ শট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X