Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

ইস্ট লন্ডনে যুবদলের কমিটি গঠন

লন্ডন প্রতিনিধিঃ
যুক্তরাজ্য যুবদলের আওতাধীন লন্ডন ইস্ট লন্ডন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আগামী ২বছরের জন্য অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এর স্বাক্ষরিত অনুমোদিত কমিটি মঙ্গলবার যুক্তরাজ্য যুবদলের দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়ায় প্রকাশ করেন।
যুক্তরাজ্যের বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ঐতিহ্যবাহী ব্রিকলেন, বাংলা টাউন, হোয়াইট চ্যাপেল এলাকা নিয়ে গঠিত ইস্ট লন্ডন যুব দলের সভাপতি পদে স্থান পেয়েছেন সাইফুর রহমান, সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন মৌলভীবাজারের সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহাব রুবেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ সামছুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ মিফতাহুর রহমান ও সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব রুবেল মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডস্থ চুবড়া এলাকার স্থায়ী বাসিন্দা। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা উইল্স লিটল ফ্লাওয়ার কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষা লাভের জন্য ইংল্যান্ডে যান এবং ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেন। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। যুবদল নেতা বাংলাদেশের রাজনীতি ও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কার্যক্রমের সাথে জড়িত আছেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X