Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

প্রত্যেক প্যারিসিয়ান পাচ্ছেন একটি করে মাস্ক ফ্রী।

ফ্রান্স প্রতিনিধিঃ প্যারিসের মেয়র অ্যান হিডালগো (Anne Hidalgo) এই মঙ্গলবার থেকে ফার্মাসিতে বিনামূল্যে বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। ৭ মে বৃহস্পতিবার থেকে প্রতিটি পারিসিয়ানকে একটি করে কাপড়ের মাস্ক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

এভাবে পারিসিয়ানদের মধ্যে ৫,০০,০০০ সারজিকাল মাস্ক এই সপ্তাহে বিতরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

১১ মে পরবর্তী সময়ে পাবলিক যানবাহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। অন্যথায় ১৩৫ ইউরো জরিমানা করা হবে।

সবাই যাতে সহজে মাস্ক সংগ্রহ করতে পারেন এজন্য মেয়র বিনামূল্যে মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X