Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ১৭’শ প্যাকেট খাদ্য সহায়তা দিল আশা

ষ্টাফ রিপোর্টারঃ
বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র নিজস্ব উদ্যোগে মৌলভীবাজার জেলা ও উপজেলা প্রশাসনের কাছে ১৭’শ প্যাকেট খাদ্য সহায়তা হস্থান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এটা হস্থান্তর করা হয়।
এর মধ্যে জেলা প্রশাসনকে ৫’শ প্যাকেট ও প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারকে ২’শ প্যাকেট করে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসকের পক্ষ থেকে খাদ্য সহায়তা গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে। খাদ্য সহায়তা হস্তান্তরে উপস্থিত ছিলেন আশা-সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ আবু তাহের চৌধুরী, মৌলভীবাজার জেলার ম্যানেজার তৌফিক উদ্দিন আহম্মদ ও সদর অঞ্চলের রিজিওন্যাল ম্যানেজার সৈয়দ মোঃ আশরাফ আলী ’সহ আশা-মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X