Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

বাদে ভুকশিমইল ইসলামী সমাজ কল্যাণ প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ
কুলাউড়া উপজেলার বাদে ভুকশিমইল ইসলামী সমাজ কল্যাণ প্রবাসী ফাউন্ডেশন উদ্যোগে ২১ মে ৬৫টি পরিবারের মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা রাতের আধারে বৃষ্টিতে ভেজে দরিদ্র পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী পৌঁছেদেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবুল ফজল, এনামুল, আবেদ, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, ছাদিকুর রহমান, জামাল সহ এলাকার যুবকরা। বাহিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত এলাকার শিক্ষার্থীরাও এ মহতি কাজে অংশ গ্রহণ করেন।
আয়োজকরা আর্থিকভাবে সহযোগীতাকারী সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X