Skip to content
সংবাদ বিস্তারিত
জাতীয়

প্রবাসীদের উদ্দ্যোগে এমবি ইন্টারন্যাশনাল একাডেমী” প্রতিষ্ঠায় ঢাকায় গোলটেবিল বৈঠক

বিশেষ প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা সদরে এশিয়ার বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান মৌলভীবাজার ইন্টারন্যাশনাল একাডেমী  প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন প্রবাসীরা।
এই উদ্দ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ১৮ অক্টোবর বৃহস্পতিবার ঢাকাস্থ জালালাবাদ ভবনের অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলায় এমবি ইন্টারন্যাশনাল একাডেমী” প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকায়  এক সেমিনার ও  গোলটেবিল বৈঠক টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এমবিআইএ এর প্রধান উপদেষ্টা ডঃ ওয়ালী তছর উদ্দিন এমবিইর সভাপতিত্বে এবং এমবিআইএ এর ঢাকার সমন্বয়ক এম কুতুব উদ্দিন সোহেল ও আইনজীবী ব্যারিস্টার সীমা করিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন দেশের বরেণ্য চিকিৎসাবিদ বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম এ মালিক, অর্থনীতিবিদ ও  শিক্ষাবিদ ডঃ খলিকুজ্জামান আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি জনাব সি এম তোফায়েল সামী, সাবেক সচিব ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এ মুবিন, অতিরিক্ত সচিব জালাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, অতিরিক্ত সচিব এম এ রউফ, অতিরিক্ত সচিব মাহমুদা আখতার মীনা, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বি করিম, যুগ্ম সচিব আনোয়ার চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমান।
সেমিনারের শুরুতেই এমবি ইন্টারন্যাশনাল একাডেমীর গ্রুপ ক্রিয়েটার ও এডমিন সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদ এর বৃটেন থেকে পাটানো লিখিত বক্তব্য পাঠ করে শুনান বাংলাদেশের এডমিন সেলিনা আহমেদ। সেমিনাওে এছাড়াও বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মজিদ চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমান,  ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির সেক্রেটারি জসিম উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন আহমেদ, বারভিডার  সাবেক সভাপতি  হামিদ শরিফ, বড়লেখা উপজেলা সমিতি ঢাকার সভাপতি নাজমুল ইসলাম লাকী, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর সভাপতি খালেদ চৌধুরী, এমবিআইএ এর বাংলাদেশের এডমিন সেলিনা আহমেদ, সিলেট সমিতি উত্তরা ঢাকা এর সভাপতি ক্যাপ্টেন মিজানুর রহমান, মতিউর রহমান রয়েল, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন (হালিম), এমবি মিডিয়ার চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার হোসেন শিপলু, প্রশাসনিক কর্মকর্তা আজিজুল হক খালেদ, তিতাস কর্মকর্তা সায়েদুল হক, ফাহমির হাবিব চৌধুরী রুবেল,  সারোয়ার খান ফারুক, আমজাদ হোসেন সুমন, সাংবাদিক শাহজাহান আহমদ, এমবি মিডিয়ার ভাইস চেয়ারম্যান শেখ কামরুল হাসান। স্কুল শিক্ষক ফাতেমা জহুরা, শিক্ষক দিলারা বেগম চৌধুরী, সামসু মিয়া, মুহিদ আহমেদ, জসিম উদ্দন প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X