Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারের ঘরে ঢুকে গলাকেটে হত্যা

বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার নাজিবাদ ইউনিয়নের আটঘরের মানিক হাওর এলাকায় দুর্বূত্তরা ঘরে ঢুকে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে। পরে তারা বাহিরে ঘরের কাছে লাশ ফেলে চলে যায়। রোববার ভোর রাতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মানিক হাওরে হাঁস পালন নিয়ে আলকাছ মিয়া ও আবুল মিয়ার মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে আবুল মিয়া বাদী হয়ে আলকাছ মিয়াসহ আরো ১০/১২ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। মামলার পর থেকে আলকাছ মিয়া সহ বাড়ির অন্যান্য পুরুষ সদস্য গ্রেপ্তার আতঙ্কে বাড়িতে থাকতেননা। বাড়ির কেয়ার টেকার হিসেবে আনোয়ার হোসেন বাড়িতে থাকতেন। নিহত আনোয়ার হোসেনের বড় ভাই নামওয়ার মিয়া বলেন, আনোয়ার হোসেন যে বাড়িতে নিহত হয়েছে সেই বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় সে কয়েক দিন যাবত ওই বাড়িতে থাকত। তাদের খরচ করে দিত। এলাকায় তার কোনো শত্রু ছিল না। ২৭ মে আনোয়ারের সাথে ওই এলাকার আত্তর মিয়ার ছেলে রকিজ এর ঝগড়া হয়। পরবর্তীতে রকিজ নিহত আনোয়ারকে মারতে হাওরে দৌঁড়িয়ে নিয়ে যায়।
এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই বাড়ির আনা মিয়া, জাসমিন, রিনা ও রুবিনা নামে ৪জনকে আটক করে থানায় নিয়ে জানায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তদন্ত করা হচ্ছে হত্যার প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

এবিষয়ে ইউপি সদস্য ছত্তার মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় দেখি। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির সাথে স্থানীয়দের কোনো শত্রুতা ছিলনা। তিনি কাজ করে বিভিন্ন জনের বাড়িতে থেকে দিন পার করতেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X