Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

মৌলভীবাজারে প্রবাসীদের উদ্যোগে মশাহিদ মিয়ার পুড়ে যাওয়া ঘরের নির্মাণ কাজ শুরু

ষ্টাফ রিপোর্টারঃ
২০ রমজান বিদ্যুৎতের শট সার্কিট থেকে আগুন লেগে পুরো ঘর পুড়ে যায় মৌলভীবাজার সদর উপজেলার রনভিম গ্রামের মশাহিদ মিয়া’র। আগুনের লেলিহান শিখায় ঘরের একটি কাঠও বাকী থাকেনি। হাড়ভাঙ্গা পরিশ্রম ও জায়গা বিক্রির টাকা দিয়ে ঘর নির্মাণ করেছিলেন মশাহিদ। ঘর পুড়ে যাওয়ার পরে টিনের একটি চাউনি বানীয়ে স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে বসবাস করছেন। নতুন করে পূনরায় ঘর তৈরির আর্থিক সামর্থ নেই তার।
জানা যায়, স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে নিয়ে তার সংসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মশাহিদ মিয়া’র পুড়া ঘরের ছবি ভাইরাল হওয়ার পর একই ইউনিয়নের কদুপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ গৌছুল হোসেন ঘর নির্মাণের উদ্যোগ নেন। সেই উদ্যোগ থেকে একটি নকশাও তৈরি করেন। নকশা অনুযায়ী ঘর তৈরি করতে ব্যয় হবে ৫ লক্ষ ২ হাজার ৩০ টাকা।
ঘর নির্মাণে সহযোগীতায় এগিয়ে আসেন আমেরিকা প্রবাসী নজরুল হক, বশির খান, সৈয়দ গৌছুল হোসেন, শাখাওয়াত আলী ও রিসফা ইসলাম। পাশাপাশি নিউইয়ার্ক ভিত্তিক সামাজিক সংগঠন মুরাদ খাঁন ফাউন্ডেশন, ফজলুল হাসান ফাউন্ডেশন, সজল ফাউন্ডেশন, দাদা হোম কেয়ার ও মৌলভীবাজার ডিস্টিক্ট এসোসিয়েশনের তহবিল থেকেও তাদের সহযোগীতা করা হয়।
বুধবার পুড়ে যাওয়া ঘরটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X