Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

মধ্যপ্রাচ্যের ওমানে উঠের লাথিতে প্রাণ হারালেন কুলাউড়ার ফয়াজ

কুলাউড়া প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের ওমানে উঠের লাথিতে ফয়াজ মিয়া (২৫) নামক এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ১২ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ফয়াজ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রাামের মৃ সোনা মিয়ার ছেলে।
নিহত ফয়াজের ছোট ভাই মো. রেনু মিয়া জানান, সাড়ে তিন বছর আগে মধ্যপ্রাচ্যের ওমানে পাড়ি জমিয়েছিলেন ফয়াজ। তিনি ওমানের ইবরা শহরে একটি সবজি বাগানে কাজ করতেন। এছাড়াও তিনি ওই বাগানের পাশেই একটি উঠের ফার্মে পার্ট টাইম কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে উঠকে খাবার দিতে যান ফয়াজ মিয়া। এসময় ফার্মের উঠের লাথিতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে স্থানীয় ইবরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মা, ভাই-বোনসহ আত্মীয় স্বজনের বুকফাটা কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলেকে শেষ বারের মতো দেখার জন্য বার বার বিলাপ করেছেন নিহত ফয়াজের বৃদ্ধ মা।#

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X