Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শেরপুরে করোনা প্রতিরোধী এন্টি-বডি হোমিও ঔষধ বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ
“এসো-এন্টি-বডি তৈরি করি, করোনা জয় করি” এই স্লোগানকে ধারণ করে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর সৈয়দ সিদ্দেক আলী সুপার মার্কেট এবং করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়।
শনিবার বিকালে শেরপুর হাইওয়ে রোড সংলগ্ন সৈয়দ সিদ্দেক আলী সুপার মার্কেট প্রাঙ্গণে সৈয়দ লিয়াকত আলীর সভাপতিত্বে ও মামনুর রশিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আশরাফ আলী খাঁন, ক্রিয়েটিভ নিউজ বিডি ডটকম’র সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ইকরা কেজি স্কুলের পরিচালক সৈয়দ কাওসার আহমদ, ক্রিয়েটিভ নিউজ বিডি ডটকম’র সহযোগী বার্তা সম্পাদক এহিয়া আহমেদ, ডাঃ শেখর দত্ত পুলক, সাজন আহমদ ও জাকির খাঁন প্রমুখ।
এ সময় শেরপুর বাজারের ব্যবসায়ী, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X