Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে শিক্ষকদের প্রণোদনার টাকা স্কুল ফান্ডে

ষ্টাফ রিপোর্টারঃ করোনা সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া শিক্ষকদের প্রণোদনার টাকা তাদের না দিয়ে স্কুল ফান্ডে জমা করেছে মৌলভীবাজার পৌর শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। এনিয়ে প্রণোদনা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কিন্তু চাকুরি হারানোর ভয়ে শিক্ষকরা মুখ খুলে কিছু বলতে পারছেন না। জেলার শিক্ষক সমাজেও বিষয়টি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে।
প্রণোদনার আওতায় ছিলেন ওই বিদ্যালয়ের ৪ জন খন্ডকালিন শিক্ষক ও ১ জন অফিস সহায়ক। শিক্ষকরা হলেন নোমান আহমদ, মোহাম্মদ মাহমুদ খান, তন্বী সাহ ও আপ্তাব আলী এবং অফিস সহায়ক রতীন্দ্র কুমার দাশ। প্রত্যেক শিক্ষককে ৫ হাজার ও অফিস সহায়ককে ২ হাজার ৫’শ টাকা করে বরাদ্দ দেয়া হয়।
এবিষয়ে প্রণোদনা প্রাপ্ত এক শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে প্রণোদনার টাকা স্কুল ফান্ডে রাখার কথা স্বীকার করেন। তবে কি কারণে টাকা রাখা হয়েছে এনিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন যুগান্তরকে বলেন, প্রণোদনা প্রাপ্ত শিক্ষকদের বেতন জুলাই মাস পর্যন্ত পরিশোধ। তার পরেও আমি চাচ্ছিলামনা এ টাকা স্কুল ফান্ডে জমা করতে। কিন্তু সভাপতি মহোদয়ের নির্দেশে ওই টাকা স্কুল ফান্ডে রাখা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া যুগান্তর বলেন, মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। উপজেলার অনেক শিক্ষকরা বেতন পাওয়ার পাশাপাশি প্রণোদনার টাকাও পেয়েছেন। তবে কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ কেন শিক্ষকদের প্রণোদনার টাকা বিদ্যালয় ফান্ডে জমা করেছেন বিষয়টি আমি বুঝে উঠতে পারছি না।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X