ষ্টাফ রিপোর্টারঃ সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মিলাদ মাহফিল দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রয়াত মন্ত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্বা জানান। পরে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজার জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান সহ প্রমুখ।
এম সাইফুর রহমান বানিজ্য মন্ত্রী, একাধিকবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ টি বাজেট পেশ করেছেন। তিনি ভ্যাটের প্রবর্তক ছিলেন।
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার মৌলভীবাজারে এম সাইফুর রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত







