Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

সিংকাপনে করোনা প্রতিরোধী হোমিও ঔষধ বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের ১৫ তম ক্যাম্প আজ (শনিবার) সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার একাটুনা ইউনিয়স্থ সিংকাপন গ্রামের মুন রাইজ কে.জি স্কুলে। সিংকাপন এবং আশপাশ এলাকার দুই শতাধিক পরিবারের মধ্যে করোনা এন্টি বডি হোমিও ঔষধ বিতরণ করা হয়েছে। সাবেক ইউ.পি চেয়ারম্যান মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, আশিকুর রহমান, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এবং আজাদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X