Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে গর্ভবতী মহিলা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার দুপুরে শহরতলীর শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাকের আহমদ (অপু)’র সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ ফজলুল আলী, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ বিশ্বজিৎ ভৌমিক, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামসুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মৌলভীজার টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, ইউপি সদস্য মোঃ রোমান আহমেদ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, মিজানুর রহমান সাহেল, মাসুম আহমদ ও এদরেজা আহমদ রুবেল প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X