Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে এনআরবিসি ব্যাংকর উদ্বোধন

ষ্টাফ রিপোর্টারঃ ২০ সেপ্টেম্বর রোববার শহরের শমশেরনগর রোডস্থ সাগরিকা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। আক্তারু জাম্মান টিটন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন, এনআরবিসি ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান। ভিডিও কনফারেন্সিং এর মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুক্তার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর সভার মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন, মোলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক ও সমাজসেবক মোঃ আব্দুর রহিম রিপন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান বলেন, এই ব্যাংক মৌলভীবাজার বাসীর। ব্যাংক থেকে ক্ষুদ্র ও মাঝারি সব ধরনের গ্রাহকদের সার্বক্ষণিক সুযোগ-সুবিধা দেওয়া হবে আমি মৌলভীবাজার বাসীর জন্য সব সময় কাজ করতে চাই। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন,রাজনগর উপজেলার ভাইস চেয়ারম্যান আমেদ বিল্লাল, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ। মৌলভীবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ ব্যাংকের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানে দোয়া মোনাজাত করেন চৌমুহনা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আকিল উদ্দিন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X