Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

সিএনজিতে গ্রীলের সময় বাড়ানোর দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসককে স্মারকলিপি

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং মৌল ০০৪) এর জেলার সাধারন সম্পাদক আলিম উদ্দিন হালিমের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে সিএনজিতে গ্রীল লাগনোর সময় বাড়ানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বিগত ০৩/০৪/ ২০২০ ইং তারিখে মৌলভীবাজার জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভার ৩ নং সিদ্ধান্ত অনুযায়ী সিএনজি চালিত অটোরিক্সা গাড়ীর চালকের উভয় পার্শ্বে গ্রীল সংযোজন করে রাস্তায় চলাচল করতে হবে। কিন্তু এ বিষয়ে আমরা পূর্বে জেলা কমিটির অবগত ছিলাম না। এ নিয়ে সাধারন শ্রমিকের মধ্যে নানাবিধ বিরোধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু এদেশে সাধারন শ্রমিকের জন্য দিন রাত কাজ করে গিয়েছেন। যাহা উনার উত্তরসুরি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা মেহনতী অসহায় মানুষের জন্য নানাবিধ কল্যানকর কাজ করে যাচ্ছেন দিনের পর দিনে যাহা অত্যান্ত প্রশংসনীয়। আমরা দেশের নাগরিক হিসাবে সরকারের সকল উন্নয়ন মূলক কাজকে শ্রদ্ধার সহিত মানিয়া চলিয়া আসিতেছি। সম্প্রতি দেশে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারনে সর্বস্তরের মানুষ অতি কষ্টে দিন যাপন করিতেছে। খেটে খাওয়া দিন মজুর অসহায় সাধারন শ্রমিক কোভিড-১৯ এর প্রাদুর্ভাব থাকায় মানুষের উপস্থিতি বিভিন্ন স্থানে কমে যাওয়ায় রোজি রোজগারের পথও সীমিত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি আলমাছ মিয়া ও যুগ্ন সম্পাদক শেখ মো: আলাউর রহমান প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X