Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে কর্মচারী পরিষদের জেলা সম্মেলন

ষ্টাফ রিপোর্টারঃ বসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের জেলা সম্মেলন রোববার বিকালে মৌলভীবাজার পৌর শহরের আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। পদবী পরিবর্তন, বেতন স্কেল পরিবর্তন, ভাতা প্রদান ও কর্মঘন্টা নির্ধারন সহ ৭ দফা দাবিতে এ সম্মেলনের ডাক দেয়া হয়।
সংগঠনের জেলা আহ্বায়ক মোঃ আবু বকর এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন, প্রধান শিক্ষক রাশেদা বেগম, সিনিয়র শিক্ষক লক্ষ¥ী কান্ত দেব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা ভূঞা, হাবিবুর রহমান, কার্তিক সরকার মোঃ নুরুজ্জামান ও তোফাজ্জল হক প্রমুখ।
সম্মেলনে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X