Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে প্রসূতির মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার পৌর শহরের বদরুননেছা প্রাইভেট হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। মৃত প্রসূতির অভিভাবকরা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এ মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে মৃত্যু হয়েছে।
এ ঘটনার বিবরণী উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ রোববার স্থানীয় গনমাধ্যম কর্মীদের কাছে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ৩০ সেপ্টেম্বর সদর উপজেলার বলিয়ারবাগ গ্রামের প্রবাসী আব্দুল আহাদের সাড়ে সাত মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী লিলি বেগম উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে ভর্তি হন। ভর্তি পরবর্তীকালে হাসপাতালের রেজিষ্ট্রার্ড চিকিৎসক রোগীর প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যান। রোগীর প্রসব ব্যাথা এবং উচ্চ রক্তচাপের কথা বিবেচনা করে অভিভাবকদের সম্মতিক্রমে এবং মানবিক দিক বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করে। কিন্তু প্রসব ব্যথা বাড়ার সাথে সাথেই প্রসূতিকে নরমাল ডেলিবারি কক্ষে নিয়ে যাওয়ার অল্প সময়ের মধ্যেই হার্ট অ্যাটাক হয়। তাৎক্ষণিক আইসিউ কনসালটেন্ট ডেকে এনেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।
পরবর্তীতে মৃত্যুর সংবাদ শুনে প্রসূতির স্বজনরা উত্তেজিত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর এগিয়ে আসেননি কোনো চিকিৎসক। চিকিৎসা না পেয়ে রাত ১১টায় লিলি মারা যায়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X