Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

বঙ্গন্ধুর ভাস্কর্য ইস্যুতে সংস্কৃতি কর্মীদের প্রতিবাদ

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতাঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মৌলভীবাজার।

বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাসহ প্রায় শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, ‘পৃথিবীর ইসলামিক দেশসহ প্রতিটা দেশেই ভাস্কর্য রয়েছে। কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে’।

নাট্যজন আব্দুল মতিনের সভাপতিত্বে নাট্যকার আসম সালেহ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৈয়দ মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক পান্না দত্ত, নাট্যজন খালেদ চৌধুরী, নৃত্য প্রশিক্ষক শাহাবুদ্দিন আহমদ, সংস্কৃতি কর্মি আনোয়ার হোসেন দুলাল, নির্বেন্দু নির্ধুত, প্রদীপ নাহা, কয়ছর আহমদ ও সুনিল শৈশব প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X