Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে জয় বাংলা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল

ষ্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডে জয় বাংলা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গনে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দও,সাবেক সাধারন সম্পাদক সালেহ এলাহি কুটি, জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু।
এ সময় সাংবাদিক আব্দুর রব,এনটিভি ইউরোপ ও দৈনিক গণকন্ঠের প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফসহ মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সকল ¯স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ১২ টি টিম অংশ গ্রহণ করে। এটি সাপ্তাহব্যাপী পরিচালিত হয়। চুড়ান্ত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X