Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার প্রেসক্লাবে কবিতায় বিজয়ের উচ্চারণ

ষ্টাফ রিপোর্টারঃ “কবিতায় বিজয়ের উচ্চারণ” শিরোনামে বিজয় দিবসের শেষ প্রহরে মৌলভীবাজার প্রেসক্লাব আয়োজন করে কবিতা পাঠের আসর। শুধু কবিতা পাঠেই শেষ নয় অনুষ্ঠানের মনোগ্রাহী আবেদন। কবিতা পাঠের পর্যায়ক্রমিক ধারায় সাহিত্য ও কাব্য তথ্যের নানা অনুসঙ্গ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, ছড়াকার আব্দুল হামিদ মাহবুব ও লেখক সরওয়ার আহমদ প্রমুখ। এর সাথে শিল্পী তমাল ফেরদৌস দুলালের গাওয়া গানে মুগ্ধ হোন উপস্থিত সাংবাদিকবৃন্দ।
কবি ও সাংবাদিক সালাহউদ্দিন ইবনে শিহাবের সাহিত্যরসে ভরা প্রাঞ্জল উপস্থাপনায় এবং প্রেসক্লাব সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে কাব্য চর্চায় নিবেদিত সাংবাদিকদের অনেকে স্বরচিত ও কেউ কেউ গুণী কবির কবিতা পাঠ করেছেন।
মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মুজাহিদ আহমদ, নূরুল নাভেদ, আহমদ আফরোজ ও সালেহ এলাহী কুটি প্রমুখ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন।
দর্শক-শ্রোতা হিসেবে প্রেসক্লাবের প্রবীণ ও নবীন সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X