Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে কারিগরি প্রশিক্ষণ শুরু

ষ্টাফ রিপোর্টারঃ
“সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক প্রযুক্তিতে কারিগরি শিক্ষা নিন, বেকারত্বের অভিশাপ হতে মুক্ত হউন” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার হোয়াইট পার্ল প্রফেশনাল ইন্সটিটিউটের উদ্যোগে এবং সেইফের সার্বিক সহযোগীতায় একাধিক ট্রেডে শনিবার সকাল থেকে কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেনটেন্যান্স, প্লাম্বিং ও স্টিল বাইন্ডিং এন্ড ফেব্রিকেশন কোর্সে ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রেইনার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম, ট্রেইনার, মোঃ মিছির আলী, আনোয়ার হোসেন ও মোঃ নাজির আহমদ প্রমুখ।
এদিকে ২০১৯ সালে ওই প্রতিষ্ঠান থেকে ৫টি ট্রেডে ৫’শ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন স্থানে কর্মসংস্থান সৃষ্টি করেছে। খোঁজ নিয়ে জানা গেছে তাদের অনেকেই এখন আত্মনির্ভরশীল। আবার কেউ কেউ বিদেশে গিয়ে সফলতার সাথে কাজ করছে। ফলে প্রবাসী অধ্যূষিত এই মৌলভীবাজার জেলায় বেকারত্বের সংখ্যা অনেকটা কমে আসছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X