Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ায় যুবলীগের যুগ্ন সম্পাদকের হামলায় সাধারণ সম্পাদক আহত

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় যুবলীগের উপজেলা যুগ্ন সম্পাদকের হামলায় সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ গুরুত্বর আহত হয়েছে। হামলাকারীরা আজ (রোববার) দুপুর ১টায় কুলাউড়া পৌর শহরে আহত যুবলীগ নেতার প্রতিষ্ঠান মেসার্স আমিনুল ট্রেডার্সে ঢুকে হামলা চালায়। এতে যুবলীগ নেতার মাথা ফেটে রক্তাক্ত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত যুবলীগ নেতার পরিবারের সদস্যরা জানান, ১৬ জানুয়ারীর পৌর নির্বাচনকে কেন্দ্র করে যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান বক্সের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায় বলেন, পূর্ব থেকে তাদের মধ্যে উপজেলা যুবলীগের কমিটি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই ১৬ জানুয়ারীর পৌর নির্বাচনে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরেই আজ রোববার) কামরুল হাসান বক্স এ হামলা চালায়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X