Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শিক্ষায় এগিয়ে কাউন্সিলর প্রার্থী পার্থ

ষ্টাফ রিপোর্টারঃ
তৃতীয় ধাপের পৌর নির্বাচনে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে পুরুষ ও মহিলা ৩২ জন কাউন্সিলার প্রার্থী লড়ছেন। এর মধ্যে লেখাপড়ায় এগিয়ে ১নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী এডভোকেট পার্থ সারথি পাল। উচ্চ শিক্ষিত লোকরা নির্বাচনে অংশ গ্রহণ করায় ওই ওয়ার্ডের ভোটাররাও আনন্দিত। তারা পার্থের হাতেই ১নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড গড়তে চান।
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলারদের হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, মেয়র পদে ২জন, কাউন্সিলার পদে ২২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে ১০ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে মেয়র পদে ১ জন অষ্টম শ্রেণী উত্তির্ণ, কাউন্সিলার পদে ৮ জন স্বশিক্ষিত, পঞ্চম শ্রেণী উত্তির্ণ ৩, সপ্তম ৩, অষ্টম ৯, এসএসসি ১ ও এইচএসসি উত্তির্ণ ৪ জন। বাকী ৩ জন কাউন্সিলর প্রার্থী উচ্চ শিক্ষিত। এর মধ্যে ১নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী এডভোকেট পার্থ সারথি পাল এলএলএম উত্তির্ণ।
নির্বাচন অফিস জানায়, ১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৫ জন। এদের মধ্যে স্বশিক্ষিত পারভেজ চৌধুরী, মো. ওয়াহিদ ও শহিদ মিয়া এবং ও শাশ্বত ব্রক্ষ্র রণী উচ্চ মাধ্যমিক পাশ। এছাড়া পার্থ সারথী পালের শিক্ষাগত যোগ্যতা এলএলএম।
১নং ওয়ার্ডের ভোটার রহিম আলী বলেন, কাউন্সিলর পদে উচ্চ শিক্ষিত প্রার্থী পেয়ে আমরা আনন্দি। শিক্ষিত এবং দক্ষ প্রার্থীকেই এবার বিজয়ী করার পরিকল্পনা করেছি।
পৌরসভার সচেতন ভোটাররা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় উচ্চ শিক্ষিত জনপ্রতিনিধির খুবই প্রয়োজন। টাকার জোরে স্বল্প শিক্ষিতরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে।
শিক্ষাবিদ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সুশিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। উচ্চ শিক্ষিত লোকরা নির্বাচনে অংশ গ্রহণ করা গণন্ত্রের জন্য শুভ লক্ষণ। জনগণের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে শিক্ষিত লোকদের নির্বাচনে অংশ গ্রহণে উৎসাহিত করতে হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X