Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে করোনা টিকা পাবেন ৩০ হাজার লোক

ষ্টাফ রিপোর্টারঃ প্রথম পর্যায়ে মৌলভীবাজারে করোনাভাইরাস প্রতিরোধমুলক ভ্যাকসিন (টিকা) দেয়া হবে ৩০ হাজার লোককে। রোববার আনুষ্ঠানিকভাবে এ কার্যাক্রমের উদ্বোধন করা হবে।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, জেলায় প্রথম টিকা নেবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এরপর জেলা প্রশাসক মীর নাহিদা আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সম্মুখ সারির করোনাযোদ্ধারা যারা টিকা নেবেন রেজিস্ট্রেশনের ভিত্তিতে তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
তিনি আরো জানান, প্রথম ধাপে জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসেছে। এর জন্য সিরিঞ্জ এসেছে ৬৪হাজার ৮শতটি। করোনা টিকা প্রদানের জন্য সদর হাসপাতালে ৮টি বুথ থাকবে। আর প্রতিটি উপজেলায় থাকবে ৩টি করে বুথ। রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আর শনিবার সকালে জেলার ৬টি উপজেলায় করোনা টিকা ও সিরিঞ্জ পাঠানো হয়েছে। এর মধ্যে রাজনগরে ৩ হাজার ৫ শত, কুলাউড়ায় ৫ হাজার ৫ শত, জুড়ীতে ২ হাজার ৫ শত, বড়লেখায় ৪ হাজার, কমলগঞ্জে ৪ হাজার, শ্রীমঙ্গলে ৫ হাজার এবং সদর ২৫০ শয্যা হাসপাতালে ৫ হাজার ৫শত ডোজ করোনা ভ্যাকসিন পাঠানো হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X