Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে নতুন আঙ্গিকে পূবালী ব্যাংক

রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজারে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে পূবালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে রোববার সকালে নতুন ঠিকানা টেংরা বাজারের জি কে বিজনেস পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এর শুভ দ্বারোদ্ঘাটন করা হয়।
শাখা ব্যবস্থাপক মুফাচ্ছিল আলীর সভাপতিত্বে শুভ দ্বারোদ্ঘাটনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাশ, মুন্সিবাজার শাখা ব্যবস্থাপক মাছুম সিদ্দিকী, ব্রাক্ষণবাজার শাখা ব্যবস্থাপক মোঃ আশিদ উল্ল্যাহ ও ভাটেরা বাজার শাখা ব্যবস্থাপক মোঃ শিব্বির আহমেদ প্রমুখ। এদিকে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন টেংরাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন তরফদার, ঝুমকি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রেজাউার করিম সুহেল ও মোঃ মহানুর রশিদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী মাউন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X