Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে হেফাজতের বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টারঃ
দেশ প্রেমিক তাওহিদী জনতা মোদি বিরোধী স্বতঃস্ফূর্ত আন্দোলনে সন্ত্রাসী হামলায় কয়েকজন শাহাদাত এর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার বাদ আছর শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। কোর্ট রোড হয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মাওঃ শাহ মিছবাহ এর পরিচালনায় বক্তব্য রাখেন হেফাজত নেতা ইসলাম উদ্দিন, মাঃ এহসান জাকারিয়া, কেন্দ্রীয় সদস্য মাওঃ জামিল আহমদ আনসারি।
আগামীকাল রোববার সারাদেশের মতো মৌলভীবাজারেও শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী পালন করার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X