Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে পরিবহণ শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি

ষ্টাফ রিপোর্টারঃ
পরিবহন চালু ও কর্মহীন শ্রমিকদের সরকারি অনুদানের দাবিতে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক ট্যাংকলরী, পিকআপ, কভার্ডভ্যান শ্রমিকরা বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে।
এ সময় বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল আহমদ, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, সহ-সভাপতি আইয়ুব আলী, শ্রমিক নেতা ওয়াকিব আহমদ ও নুরুল ইসলাম। এদিকে জেলা ট্রাক ট্যাংকলরী, পিকআপ ও কভার্ডভ্যানের ব্যানারে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আজাদুর রহমান অদুদ, সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, বাবলু আচার্য্য ও ইলিয়াছ মিয়া প্রমুখ।
বক্তারা দাবি করেন, চলমান লকডাউনে কর্মহীন শ্রমিকদের ত্রাণ, আর্থিক অনুদান এবং ওএমএস’র পণ্য সরবরাহ করতে হবে। ২২ এপ্রিল থেকে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে হলেও গাড়ি পরিবহনের অনুমতি চান তারা। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X