Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে আগুণ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে ইলিয়াছ মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে চার পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ইলিয়াছ মিয়ার ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে পাশের আঃ অহাদ মিয়া, হুরমত মিয়া ও ছালিক মিয়ার ঘর পুড়ে যায়।
ঘরের মালিক ইলিয়াছ মিয়া বলেন, প্রথমে বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ শোনা যায়। পরে আগুন লেগেছে। আগুনে আমার ঘরের আসবাবপত্র, ধান ও নগদ টাকা পুড়ে যায়। মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী আঃ আহাদ মিয়া, হুরমত মিয়া, ছালিক মিয়ার ঘরও পুড়েছে। সবার ঘরে রাখা ধান, চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিস রাজনগর স্টেশন ইনচার্জ আলী হেসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ পরিবারের লোকজনের দাবী অনুযায়ী প্রায় ৫ লাখ টাকা। তবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করছি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X