Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে জন্ম নেয়া একই পেটের জোড়া শিশুর পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার মোঃ জাকারিয়া। শনিবার বিকালে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম জান্নাত হাসপাতালে উপস্থিত হয়ে শিশুর বাবা-মায়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আরিফুর রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), এ, বি, এম, মোজাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমান ও ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
উল্লেখ্য, ৫ মে রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে জন্ম নেয় জোড়া মেয়ে শিশু। জন্মকালিন সময় থেকেই দুজনের পেট একত্রে জোড়া লাগানো ছিল। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা। জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতি ঘরে এই জোড়া শিশুর জন্ম হয়। তাদের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার সিঙ্গরাউলি গ্রামে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X