Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে এবং মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকরা। মানববন্ধনে জেলায় কর্মরত গনমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন। এই মানববন্ধনে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা মৌলভীবাজার একাত্মা প্রকাশ করে।
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পান্না দত্তের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্রেসক্লাব সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, এস এম উমেদ আলী, সালেহ এলাহী কুটি, ইমজা সাধারণ সম্পাদক বকশী মিছবাহুর রহমান ও প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার তীব্র নিন্দা জানান। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলাম এর নি:শর্ত মুক্তি সহ হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনসহ সাংবাদিকতার কন্ঠ রোধ করে এমন সকল কালো আইনের বিলুপ্তি দাবী করেন বক্তারা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X